Overview
প্যারামেডিক (Paramedic) Jobs in Naogaon, Rajshahi, Bangladesh at nextjobz
Title: প্যারামেডিক (Paramedic)
Company: nextjobz
Location: Naogaon, Rajshahi, Bangladesh
Company Name: Village Education Resource Center (VERC)
Location: Chapainawabganj, Naogaon, Rajshahi
Job Type: Full-Time
Workplace Type: Full-time
Job ID: IJOB202662157
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) জাতীয় পর্যায়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান, যার সনদ নম্বর-০১২৭৫-০০৫২৩-০০০১৭। এছাড়াও সংস্থাটি এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজ কল্যাণ মন্ত্রাণালয়ের অধিনে নিবন্ধিত প্রতিষ্ঠান। যার সনদ নাম্বার পর্যায়ক্রমে -১৩৩ এবং ঢ-০২২৮২/৮৯। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) কর্তৃক বাস্তবায়নাধীন `প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা` কার্যক্রমের আওতায় শূন্য পদে জরুরী ভিত্তিতে সৎ, উদ্যোমী, পরিশ্রমী ও কর্মঠ জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নেলিখিত পদের জন্য আগ্রহী বাংলাদেশী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
দায়িত্বের সারাংশ (Job Summary)
সংস্থার ঋণ কার্যক্রমের আওতাধীন সদস্য ও তাদের পরিবারের সদস্যদের এবং কর্মএলাকার স্বাস্থ্যসেবা গ্রহণে আগ্রহী জনগোষ্ঠীকে প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টিসেবা প্রদান করা। প্যারামেডিকগণ প্রধানত শাখা পর্যায়ে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করবেন এবং কার্যক্রম বাস্তবায়ন, সেবাপ্রদান, মনিটরিং, সমন্বয়, তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুতকরণে ভূমিকা রাখবেন।
দায়িত্বাবলী ও কর্মপরিধি (Job Responsibilities)
- ১. স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা ও প্রাথমিক সেবা: প্রতি কর্মদিবসের প্রথমভাগে সমিতিতে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে আগত সদস্যদের রক্তচাপ (বিপি), ডায়াবেটিস, রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন এবং প্রেগনেন্সিসহ বিভিন্ন প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করা এবং পুষ্টি অবস্থার পরিমাপ করা। অসুস্থ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও পুষ্টি পরামর্শ দেওয়া এবং জটিল রোগীদের স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে রেফার করা।
- ২. মাতৃত্ব ও শৈশবকালীন স্বাস্থ্যসেবা: গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব সেবা (ANC), নিরাপদ প্রসব সংক্রান্ত পরামর্শ, দুগ্ধদানকারী মায়েদের প্রসবোত্তর সেবা (PNC) এবং ৫ বছরের কম বয়সী শিশুদের গ্রোথ মনিটরিং ও প্রমোশন (GMP) করা। বয়স উপযোগী শিশুর খাদ্য ও পুষ্টি নিয়ে সচেতনতা তৈরি করা।
- ৩. উঠান বৈঠক ও সচেতনতামূলক সেশন: সপ্তাহে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সমিতিতে নারী ও কিশোরীদের অংশগ্রহণে উঠান বৈঠকের আয়োজন করা। একইভাবে কিশোরদের জন্য পৃথক উঠান বৈঠকের মাধ্যমে সেশন পরিচালনা করা। মাতৃত্বকালীন, শৈশবকালীন, কৈশোরকালীন ও প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টি; গর্ভকালীন প্রতিবন্ধকতার ধরন, কারণ ও প্রতিকার; ব্যক্তিগত পরিচ্ছন্নতা (হাইজিন), নিরাপদ খাদ্য ও পানি, স্যানিটেশন ব্যবস্থা এবং স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সিটিজেন চার্টার নিয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করা।
- ৪. পুষ্টি ও হাইজিন প্রদর্শনী: শিশুদের বয়স উপযোগী খাদ্য প্রস্তুতি প্রণালী (IYCF), সঠিক নিয়মে হাত ধোয়া এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা।
- ৫. স্ট্যাটিক ক্লিনিক পরিচালনা: মাসে কমপক্ষে ১৬টি কর্মদিবসে বিকেল ৩:০০টা হতে ৫:০০টা পর্যন্ত শাখা অফিসের নির্ধারিত স্থানে স্ট্যাটিক ক্লিনিক আয়োজন করে রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি পরামর্শ প্রদান করা।
Requirements
- Experience:
- Education:
- Skills: organizationalskills, laboratory skills (bloodwork, diagnostics), technical skills
Last Date of Application: 15 September 2026